× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার উপহার চান্দিনা সম্মিলিত পেশাজীবি সমবায় সমিতির

চান্দিনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৫:২৫ পিএম

চান্দিনা সম্মিলিত পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কম্পিউটার উপহার হিসেবে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

চান্দিনা সম্মিলিত পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে কম্পিউটার উপহার হিসেবে দেওয়া হয়। ছবি : সংগৃহীত

চান্দিনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় অগ্রসর করার লক্ষ্যে একটি কম্পিউটার উপহার হিসেবে দিয়েছে চান্দিনা সম্মিলিত পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার নুরজাহান আক্তার। 

উভয়েই বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় অগ্রসর করার জন্য সমিতির এ উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। আগামীতে আরও প্রযুক্তিগত সহায়তা করলে চান্দিনা আলোকিত হবে।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউসারুজ্জামান এই মহতী উদ্যোগের জন্য সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কম্পিউটারটি শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষা লাভে সহায়ক হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, চান্দিনা শাখার ম্যানেজার অপারেশনস ও সমিতির উপদেষ্টা সদস্য একেএম মাহবুবুর রহমান বলেন, চান্দিনা সম্মিলিত পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড একটি প্রাক্তন ছাত্র শিক্ষক ও বর্তমান ছাত্র শিক্ষকদের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। শিক্ষার মান উন্নয়ন যা ভবিষ্যতের প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ ও আত্ম নির্ভরশীল করে তুলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যুগ প্রযুক্তির যুগ। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির বিকল্প নেই। তোমরা যারা আজ একটা ডেস্কটপ পাচ্ছ, তারা একটি যন্ত্র নয় বরং একটি বিশাল সম্ভাবনার দুয়ার পাচ্ছ। এটি ব্যবহার করে নিজেদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবে। প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আলোকিত আগামীর চান্দিনা এখন এখানেই।

সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিল সোহেল আকরাম ও মো. ইসমাইল আলী প্রমুখ। 

সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক জামান আফরোজ। তিনি বলেন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অমিতাভ আচার্যা যিনি জাতি সংঘের কর্মকর্তা হিসেবে চান্দিনার প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে শিক্ষার মানোন্নয়ন করা যায় সর্বদা সচেষ্ট থেকেছেন। স্কুল কমিটি, শিক্ষক ছাত্র অভিবাবক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সুন্দরভাবে অনুষ্ঠান  সম্পন্ন করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের অভিভাবকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা