× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে ভোজের আয়োজন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম

ট্রাম্পের বিজয়ে কাশিয়ানীতে ভোজের আয়োজন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে খিচুড়িভোজের আয়োজন করেছেন যুবকরা। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে দুইশতাধিক লোকের জন্য খাবারের আয়োজন করা হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাংলাদেশের বংশোদ্ভূত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। এছাড়া হিমু যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। হিমুর অপর বন্ধু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। স্থানীয় যুবসমাজের আয়োজনে গিয়াস উদ্দিনের বাড়িতেই এ খিচুড়ি রান্না করা হয়। 

মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ফ্রেডরিক ট্রাম্পে বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল-ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা যুবকরা এই খিচুড়ি ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরাও আনন্দিত ও গর্বিত।’ 

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে এ বিজয় অর্জন করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা