× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে রাবিতে মিছিল

রাবি সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। ছবি: প্রবা

পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। ছবি: প্রবা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর শাখা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জীনিচ চাকমা। এসময় তিন দফা দাবি সম্বলিত বিবৃতি পাঠ করেন সংগঠনের রাবি শাখা স্কুল ও পাঠাগার সম্পাদক বিজয় চাকমা।

তাদের দাবিগুলো হলো অতিদ্রুত রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন করা, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর করা ও ছয়টি ক্যান্টনমেন্ট বাদে অস্থায়ী সব সেনা ক্যাম্প প্রত্যাহার ও ‘অপারেশন উত্তরণ' প্রত্যাহার করা।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদের সুশান্ত মহন্ত এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সভাপতি শাকিল হোসেন।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার অর্থ সম্পাদক জেন্টল চাকমা বলেন, ‘বর্তমান সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও পার্বত্য অধিবাসীদের সঙ্গে প্রতারণা করছে। বিভিন্ন সময় তাদের অধিকার রক্ষায় টালবাহানা করছে। আমরা আর টালবাহানা সহ্য করব না। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের উন্নয়ন হচ্ছে না। তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, সেখানে সেনাশাসন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের অস্তিত্ব সংকটে। আমরা আর অন্যায় হতে দেব না।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সভাপতি শাকিল হোসেন বলেন, ‘সরকার যতদিন জনগণের হবে না ততদিন শান্তি নিশ্চিত হবে না। তাই সরকারকে জনগণের হতে হবে। অন্যদিকে আমাদেরও অধিকার আদায়ে একত্র হতে হবে। নয়তো আদিবাসীদের ওপর অন্যায় বন্ধ হবে না।’

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখা সভাপতি অমর বিকাশ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর হয়ে গেছে। কিন্তু সেখানে আমাদের অধিকার সরকার নিশ্চিত করেনি। তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি তিনটি অতিদ্রুত সরকারকে বাস্তবায়ন করতে হবে।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা