× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বঙ্গবন্ধু থাকলে দেশ ১০ বছরেই মধ্যম আয়ের দেশে পরিণত হতো’

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৬:৫০ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : প্রবা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : প্রবা

গত ১০ থেকে ১২ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বাংলাদেশ পৃথিবীর বুকে উজ্জ্বল নক্ষত্র। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরের মধ্যেই এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো। আর জননেত্রী শেখ হাসিনা এই দেশটিকে উচ্চ আয়ের দেশে পরিণত করতেন।’

শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাঘাসহ দেশের হাজারও স্কুল বর্তমান সরকারের আমলে সরকারিকরণ করা হয়েছে এবং আধুনিক ভবনও নির্মাণ করে দেওয়া হয়েছে। আমাদের সরকারের আমলে এমন কোনো সামাজিক প্রতিষ্ঠান নেই, যেখানে অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর রক্তে গড়া সংগঠন। এই সংগঠন কোনো মিথ্যা বলে রাজনীতি করে না।’

এর আগে নিজ এলাকায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার চরাঞ্চলে বন্যা এবং নদীভাঙনকবলিত অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন কার্যক্রমের আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন রাজশাহীর চারঘাট-বাঘা আসনের এই এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো চক্রান্ত আমাদের পরিকল্পনা বিনাশ করতে পারবে না। আমরা চকরাজাপুরকে আলাদা ইউনিয়ন করে পাকা রাস্তাসহ সেখানে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছি। ইতোমধ্যে নদীভাঙন রোধে ড্রেজিং প্রকল্প অনুমোদন করা হয়েছে। সেখানে আই বাঁধের ব্যবস্থা করা হবে, যাতে করে চরাঞ্চলের মানুষ শান্তিতে ঘুমাতে পারে।’

শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমাদের সময়কালে এ দেশে ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের পাশে সব সময় আছি এবং থাকব। আমাদের অর্থনীতি এবং অবকাঠামো পলিসি বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো। পাকিস্তানের প্রেতাত্মারা আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তা না হলে আমরা আরও আগে এই দেশটিকে সোনার বাংলায় পরিণত করতে পারতাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা