× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবি না মানলে রাত থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের

বরিশাল সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৬:৩১ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৬:৪২ পিএম

বিভিন্ন দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বরিশালের নৌযান শ্রমিকরা। ছবি : প্রবা

বিভিন্ন দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন বরিশালের নৌযান শ্রমিকরা। ছবি : প্রবা

নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানসহ সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের নৌযান শ্রমিকরা। 

শনিবারের (২৬ নভেম্বর) মধ্যে এ দাবি আদায় না হলে রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি করবে বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা।

দাবি আদায়ের সমর্থনে শনিবার বেলা ১১টার দিকে বরিশাল নদীবন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে জমায়েত হয় ও একটি সমাবেশ করে।  

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার ও হারুনুর রশিদ সিকদারসহ অন্যরা। 

একে আজাদ বলেন, ‘আমাদের দাবি হলোনৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দিতে হবে। সঙ্গে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করতে হবে। পাশাপাশি খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করতে হবে।’ 

পাশাপাশি দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণের দাবি জানান তিনি। 

নেতাকর্মীদের অন্য দাবিগুলোর মধ্যে আছেবালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাত্রিকালীন চলাচলের ওপরে ঢালাও নিষেধাজ্ঞা শিথিল করা, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়াসহ ভারতীয় সীমানায় সব ধরনের হয়রানি বন্ধ করা। 

চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করে সব লাইটারিং জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা। চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌ-পরিবহন অধিদপ্তরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা। 

এসব দাবি শনিবারের মধ্যে মানা না হলে রাত ১২টা থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি পালন করার কথা জানান একে আজাদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা