× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ২০:৪১ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ২১:০৪ পিএম

গ্রেপ্তার খোরশেদ প্রকাশ। প্রবা ফটো

গ্রেপ্তার খোরশেদ প্রকাশ। প্রবা ফটো

পেকুয়ায় শ্রমিক দল নেতা শওকত হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ প্রকাশকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেকুয়া থানার এসআই মাসুকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পেকুয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার খোরশেদ পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোঁয়াখালী এলাকার নওশা মিয়ার ছেলে।

ওসি (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রমিক দল নেতা শওকত হত্যা মামলার আসামি খোরশেদ প্রকাশ খুইশ্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আবেদন করা হবে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, ২৬ আগস্ট রাত ৯টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়া উপজেলা শ্রমিক দল নেতা নিহত হন। কক্সবাজারের পেকুয়া বাজার ওয়াবদা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নেতা শওকত ইসলাম শহিদ উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। তিনি পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা