× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে : ড. শফিকুল ইসলাম

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ২০:১২ পিএম

ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিচ্ছেন। প্রবা  ফটো

ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য দিচ্ছেন। প্রবা ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বৈষম্যহীন নতুন একটি বাংলাদেশ গড়তে যুবকদের দায়িত্ব নিতে হবে।’

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আল্লাহর রাসুল অহি প্রাপ্তির পূর্বেই যৌবনকালকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। হিলফুল ফুজুল নামে বিশেষ সংগঠন করেছিলেন। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক বিবেধ, হিংসা, নিপীড়ন, নির্যাতন বন্ধ করার জন্য যৌবনের নেয়ামত, যৌবনের শক্তিকে রাসুলের (সা.) ওই সংগঠন হিলফুল ফুজুলের ধারাবাহিকতায় সমাজ এবং রাষ্ট্রের বিনির্মাণ ও নিরাপত্তার জন্য আমাদের যুবক ভাইদেরই এগিয়ে আসতে হবে।’

তার নির্বাচনী এলাকা বাউফলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের পাশাপাশি চাই বৈষম্যহীন, হানাহানি, বিভেদ, হিংসা- বিদ্বেষ ও মাদকমুক্ত, সুশিক্ষিত নতুন এক বাউফল। তরুণ যুবকদের হাতেই আগামীর নতুন বাউফল গড়ার পতাকা তুলে দিতে চাই আমরা।’

ড. মাসুদ আরও বলেন, ২০২৪ সালের জুলাই এবং আগস্টের আন্দোলন ছিল স্বৈরাচারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, টাকা পাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে। আর ওই অন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তরুণ ও যুবসমাজ। হাজার হাজার তরুণের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের অর্জিত এই নতুন স্বাধীনতাকে অর্থবহ করতে আমাদেরও যদি জীবন বাজি রাখতে হয়, তবে এই যুব সমাবেশে অঙ্গীকার করে যেতে চাই প্রয়োজনে আবু সাঈদ, মীর, মুগ্ধদের মতো যুবক ও তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আমরাও তাদের কাতারে শামিল হতে পিছ পা হব না। আবু সাঈদ, মীর মুগ্ধদের অর্জিত নতুন স্বাধীনতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেব না।’

উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা