সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরস আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৫ নভেম্বর) বাদ ফজর কয়েক লাখ জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষনা করেন গদিনাসীন পীর শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী।
তিনি বলেন, ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর কবর জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ সমাপ্ত হবে।
পরে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে দরবারের পাঁচশত দুস্থ জাকেরানদের মধ্যে অর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন চন্দ্রপাড়া পাক দরবার শরীফের গদীনশীন পীর।
পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হরযত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ শাহ্চন্দ্রপুরী (রহঃ) এর বেছালত দিবস উপলক্ষ্যে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের লাখ লাখ মুরিদান- আশেকান- জাকেরান ও ভক্তরা দরবার শরীফের ওরসে অংশ নেন।