× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজট

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজট

কুমিল্লা-সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়‌কে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। সড়কে যান চলাচল বন্ধ ছিল ৫ ঘণ্টা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯ টায় জেলার দে‌বিদ্বার উপ‌জেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কজুড়ে। ফলে দুর্ভোগে পড়েন এ সড়ক ব্যবহারকারীরা যাত্রীরা। দুপুর ২ টার দিকে এ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, সকাল ৯ টায় সড়কের চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা ফেটে থুবড়ে পড়ে। এ সময় একটি কাভার্ডভ্যান ট্রাক‌টিকে ধাক্কা লাগ‌লে ট্রাকটির পেছনের অংশ ও কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়। একই সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও  কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লে‌গে রাস্তার পাশে উল্টে প‌ড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে যান। 

মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, রেকার দি‌য়ে দুর্ঘটনা কব‌লিত ট্রাক ও কাভার্ডভ্যান সরানো হয়েছে। কাভার্ডভ‌্যান‌টি অনেক বড় হওয়ায় সময় বেশি লেগেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা