× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালের মাটি কেটে বিক্রি, ভেঙে পড়ল পাকা সড়ক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪ ২২:৩১ পিএম

খালের মাটি কেটে বিক্রি, ভেঙে পড়ল পাকা সড়ক

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার ফলে গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে পড়েছে। এ ছাড়া ভাঙনের মুখে রয়েছে আরও একটি সড়ক। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বছর গ্রামের সরকারি খাল থেকে মাটি বিক্রির পর মাছ চাষ করে সানী ও ফেরদাউস নামের দুই প্রভাবশালী ব্যক্তি। তবে লেনদেন নিয়ে তাদের বিরোধ থাকায় কদিন ধরে বাঁধ দেওয়া খালের পানি সেচে মাছ ধরেন ফেরদাউস। শনিবার স্থানীয়রা সড়কে ফাটল দেখে পানি সেচে বাধা দেয়। তাদের কথা না শুনে পুনরায় সেচ দিলে প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট উচ্চতা নিয়ে খালের মধ্যে পিচঢালা রাস্তাটি ভেঙে পড়ে।

স্থানীয় মাহবুব মিয়া বলেন, শনিবার রাত ৩টার দিকে একটা শব্দ পাই। এখানে এসে দেখি রাস্তাসহ বিশাল এলাকা নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে। আরও অনেকটা জায়গা নিয়ে ফাটল ধরেছে, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা এই খালের পাড়ের পরিবারগুলো আতঙ্কে আছি। খাল থেকে মাটি কেটে নেওয়া ও সেচের কারণেই এমনটা হয়েছে। আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই। 

অভিযুক্ত ফেরদাউস বলেন, আমি ঢাকায় আছি। সানীর কাছে টাকা পাব। তাই আমার লোকজন দিয়ে ওই খালের মাছ ধরিয়েছি। তবে এ কারণে রাস্তা ভেঙেছে কি না জানি না।

সানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ওকে (ফেরদাউস) বলছি এ খালের পানি সেচলে রাস্তা ভেঙে পড়তে পারে। তারপরও আমার কথা না শুনে পানি সেচে মাছ ধরেছে। রাস্তা ভেঙে পড়ার জন্য দায়ী ফেরদাউস। 

খবর পেয়ে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমি এখানে এসে দেখি অবৈধভাবে সরকারি খালের মাটি কেটে নেওয়ায় সড়কের ক্ষতি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা