× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ১০:১০ এএম

মোহাম্মদ নিজাম উদ্দিন। ছবি : সংগৃহীত

মোহাম্মদ নিজাম উদ্দিন। ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকালে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় বিমান হামলা চালালে সেখানে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন তিনি।

নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে মোহাম্মদ নিজাম লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন। তার মরদেহ সেখানে হিমঘরে রাখা আছে।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানায়, লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন (পাসপোর্ট নম্বর ইএফ০৬২০০৪৩) শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফিশপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা