× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইজিবাইক ছিনতাইকালে মূল হোতাসহ আটক ৩

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৯ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৫৭ পিএম

ইজিবাইক ছিনতাইকালে মূল হোতাসহ আটক ৩

নওগাঁর বদলগাছীতে ছিনতাই ও দস্যুতা চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে উপজেলার দুধকুড়ি নামক এলাকায় ইজিবাইক ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার খাদাইল গ্রামের হেলাল হোসেন, নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন ও আদমদীঘির ছাতনী গ্রামের কালাম তালুকদার। এ সময় আবু হাসান নামে একজন পালিয়ে যান। তারা চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে র‌্যাবের টহল দল তাদের আটক করে।

শনিবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক হেলাল হোসেন নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূল হোতা। শুক্রবার রাতে দুধকুড়ি নামক এলাকায় একটি ইজিবাইকে যাত্রীবেশে ওঠে হেলালসহ সহযোগীরা। তারা চালক খলিলুর রহমানকে ছোরার ভয় দেখিয়ে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। চালককে বেঁধে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে দেয়। পরে খলিলুর রহমানের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলের আশপাশে চারজনকে ঘিরে ফেলে। খবর পেয়ে র‌্যাব তাদের আটক করে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত রশি ও চারটি ছোরাও জব্দ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা