× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:০৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেরার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (৪)। তারা দুজন আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশে দুই চাচাতো ভাই-বোন খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা