× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পচা ও নর্দমা খাল পরিষ্কার করল যুবসমাজ

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২১:৪৮ পিএম

ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের দিঘারকান্দা এলাকায় খাল পরিষ্কারে অংশ নেন কয়েক শতাধিক যুবক।

ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কের দিঘারকান্দা এলাকায় খাল পরিষ্কারে অংশ নেন কয়েক শতাধিক যুবক।

পচা ও নর্দমা খাল পরিষ্কারের অংশ নিয়েছে যুবসমাজ। ‘যুব দিবসে যুবরা গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’Ñ এ প্রতিপাদ্য যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সহযোগিতায় খাল পরিষ্কারের কাজ শুরু হয়।

শুক্রবার (১ নভেম্বর) সকালে সিটি করপোরেশনের লোকজন ও কয়েকটি সামাজিক সংগঠনের কয়েক শতাধিক যুবক খাল পরিষ্কারের কাজে অংশ নেন। 

নগরীর দিঘারকান্দা খালের ময়মনসিংহ-জামালপুর বাইপাস সড়কের রুমডো নার্সিং ইনস্টিটিউট থেকে খাল পরিষ্কারের কাজ শুরু করা হয়। বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ কাজের উদ্বোধন করেন। 

তিনি বলেন, যুব দিবসে আজ যুবকরা খাল খননে অংশ নিয়েছেন। এই উদ্যোগ অনেক প্রশংসনীয়। যুবকরাই একটি সুন্দর দেশ গড়ার উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার তাদের সব ধরনের সহযোগিতা করছে। যুবকরা সব ধরনের ভালো কাজে অংশ নেবেন। তাদের ভালো কাজে দেশ এগিয়ে যাবে। নগরীর প্রতিটি খাল ও নর্দমা পরিষ্কারে সকলে এগিয়ে আসার আহ্বান জানান। 

জেলা প্রশাসক মুহিদুল আলম, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ সিটি করপোরেশন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

ক্লিলিনাপসহ কয়েকটি সংগঠনের কয়েক শতাধিক যুবক খাল পরিষ্কারে অংশ নেন। খালের ১২টি পয়েন্টে কাজ করা হয়। খালটির কচুরিপানা ও ময়লা-আবর্জনায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে। এই খাল দিয়েই ময়মনসিংহ নগরীর পানি নিষ্কাশন হয়। এজন্যই এটি অনেক গুরুত্বপূর্ণ নগরবাসীর। গত এক বছর আগে খালটি দখলমুক্ত করে খননের কাজ শুরু হয়েছিল। মাঝপথে খননের কাজ বন্ধ হয়ে যায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা