× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মামলা প্রত্যাহার দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৮:৪৫ পিএম

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দবিতে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার বান্দরবান সদরের ট্রাফিকমোড় এলাকা		--প্রবা ফটো

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দবিতে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার বান্দরবান সদরের ট্রাফিকমোড় এলাকা --প্রবা ফটো

চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান পার্বত্য জেলার সকল সনাতন ধর্মাবলম্বী সংগঠন।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে বান্দরবান সদরের ট্রাফিকমোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করা হয়। 

সুমন দাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মিন্টু আইচ, শয়ন দাশ গুপ্ত, তারেকেশ্বর দাশ পারুসহ জেলা সদরের হাজারের অধিক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের অগ্রসৈনিক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই মামলা শুধু তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। চিন্ময় প্রভু একজন সমাজসেবক এবং তার কাজের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। চিন্ময় প্রভুর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ তার দীর্ঘদিনের সমাজসেবামূলক কাজ ও জনকল্যাণমুখী প্রকল্পগুলোতে বাধা সৃষ্টি করার একটি ষড়যন্ত্র। তাই প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে।

বক্তারা আরও বলেন, স্বার্থান্বেষী গোষ্ঠী চিন্ময় প্রভুর জনপ্রিয়তা এবং জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় করার চেষ্টা করছে। যা একটি রাজনৈতিক অপকৌশল। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা মানে জনমানসে ভীতির পরিবেশ তৈরি করা এবং সাহসী ব্যক্তিদের কণ্ঠরোধের চেষ্টা করা। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা