× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ল ৮ দোকান, কোটি টাকার ক্ষতি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৮:৪৭ পিএম

আগুনে পুড়ল ৮ দোকান, কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জের হোসেনপুরে ভয়াবহ আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের সব মালামাল হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (১ নভেম্বর) ভোরে পৌর এলাকার চৌরাস্তা মিষ্টিপট্টিতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর ৪টার দিকে হঠাৎ আগুন লাগার পরই এর লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসি, দুটি হার্ডওয়‍্যার, দুটি হোটেল, একটি মুদিদোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের কফিল মিয়া জানান, তার দোকানের ক্যাশবাক্সে নগদ আড়াই লাখ টাকা ও দোকানে ৬০ লাখ টাকার ওপরে মালামাল ছিল, আগুনে পুড়ে সব শেষ। আল আমিনের ফিরোজা মেডিকেল হলে ৩ লাখ টাকা নগদ ও ৫০ লাখ টাকার মালামাল ছিল। 

মুদিদোকানি গোবিন্দ জানান, তার ৬ লাখ টাকা নগদ ও কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। জুতার দোকানের মালিক শুকলাল জানান, তার নগদ ১ লাখ টাকা, ২ লাখ টাকার স্বর্ণালংকার রক্ষিত ছিল; যার সবই পুড়ে ছাই হয়ে গেছে। 

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করেন। চারটি ইউনিট একত্রে কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন বলেন, ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান করব ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সাহায্য করা হোক। 

হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহযোগিতা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা