× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিরাজের ওষুধ খেয়ে একই পরিবারের সাতজন অসুস্থ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম

কবিরাজের ওষুধ খেয়ে একই পরিবারের সাতজন অসুস্থ

নেত্রকোণার দুর্গাপুরে কবিরাজের (গ্রাম্য চিকিৎসক) দেওয়া ওষুধ খেয়ে নারী-শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফারুক মিয়া, কামরুন নাহার, রাবিয়া বেগম, হুসনে আরা, মুজাহিদ, ইকরা ও ইলমা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

স্বজনরা জানান, বিজয়পুর গ্রামের এক কবিরাজের কাছ থেকে কৃমির ওষুধ আনা হয়। সকালে সবাই খালি পেটে খাওয়ার পরপরই অজ্ঞান হতে থাকে। এ সময় পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে কবিরাজের নাম পরিচয় জানাতে পারেননি স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান জানান, গ্রামের কবিরাজের পরামর্শে পাহাড়ি ফল কৃমিনাশক হিসেবে খায়। পরে পরিবারের সাতজনই অসুস্থ হয়ে পড়ে। তাদের  প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা