× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দরপত্র জমাদানে বাধা

যুবদলের ৩ নেতা বহিষ্কার, বিলুপ্ত জেলা কমিটি

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৭:৫১ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ১৭:৫৫ পিএম

যুবদলের ৩ নেতা বহিষ্কার, বিলুপ্ত জেলা কমিটি

লালমনিরহাট সদর হাসপাতালের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনটির জেলা কমিটিো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওরফে জুলহাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।

প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, দখল, টেন্ডার সন্ত্রাস এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে লালমনিরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই অপরাধে লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম জুলহাস, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক মোমিনুল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াকে প্রাথমিক সদস্যসহ সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সম্পাদক নূরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, গত বুধবার জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ২০২৪-২৫ অর্থবছরের দরপত্র দাখিলের শেষ দিন ছিল। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দরপত্র দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। সকাল থেকেই কয়েকজন ব্যবসায়ী দরপত্র জমা দিতে গিয়ে বাধার শিকার হয়েছেন জানিয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়কের কাছে মৌখিক অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ (জুলহাস) কয়েকজনকে আটক করে। বিকালে সদর থানার পুলিশ মুচলেকা নিয়ে আটক জাহাঙ্গীর আলমকে ছেড়ে দেয়। তবে পুলিশের পক্ষ থেকে সদর থানায় সার্বিক ঘটনা নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা