× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২১

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ১৭:৪৪ পিএম

চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২১

ভোলার লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তিন দিন ধরে দফায় দফায় হামলার ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত লিহান নামে একজনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে দালাল বাজারে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদ করিম নিরব, ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহ্বায়ক মো. ইউসুফ মেম্বার।

ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহ্বায়ক মো. ইউসুফ মেম্বার অভিযোগ করেন, তিন দিন আগে ইউনিয়নের নুরুল্লা বাজারে জেলে কার্ড অনুযায়ী প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে গেলে কার্ডছাড়া কিছু লোক দালাল বাজার থেকে গিয়ে সচিব ও ট্যাগ অফিসারকে অবরুদ্ধ করে এবং পরে ৯ জনকে মারধর করে চাল বিতরণে বাধা দেয়। এ ঘটনা উপজেলা বিএনপি নেতাদের জানানো হলে তারা বিষয়টি নিষ্পত্তির জন্য গত বৃহস্পতিবার বিএনপি অফিসে আসার জন্য বলেন। আমরা তাদের কথামতো স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে লালমোহন সদরে আসি। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল বাজারে জাফর মালের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। এ সময় ১২ জনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকালীরা কিছুদিন আগেও আওয়ামী লীগের সাবেক এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সমর্থক ছিল। এবার তারা ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন নসুর ওপর ভর করে এমন ঘটনা ঘটিয়েছে।

ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন নসু জানান, দালাল বাজারে একজন বাকপ্রতিবন্ধী ছেলেকে মারধর করলে তাদের প্রতিহত করতে গেলে এমন ঘটনা সাজানো হয়েছে। মূলত যাদের ইন্ধনে এসব করা হচ্ছে তারা ধলীগৌরনগর ইউনিয়নে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চায়। 

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা