× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২১:৫৩ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২২:০১ পিএম

ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় বুধবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন।

নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার দুর্গাপুরের হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন ও ইয়াকুব আলী।

ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দীন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বড়গাছী-রহনপুর সড়কের কলমুগড়া এলাকায় ডাকাতের কবলে পড়ে কয়েকজন ভ্যানযাত্রী। ডাকাত দলের সদস্যরা ভ্যানযাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে যান আলমগীর ও ইয়াকুব। এ সময় উত্তেজিত জনতা তাদের গাছ থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে।

ওসি মো. শাহিনুর রহমান বলেন, ভ্যানযাত্রীদের কাছ থেকে টাকা ও দামি জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা দুজনকে মারধর করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জড়ো হয়ে ওই দুজনকে গণপিটুনি দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণও প্রক্রিয়াধীন বলে ওসি জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা