× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা মেডিকেলে ড্যাবের কার্যক্রম স্থগিত

খুলনা অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৯:৫৬ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম

খুলনা মেডিকেলে ড্যাবের কার্যক্রম স্থগিত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) অধ্যক্ষ ও বিএমএর কার্যালয় ভাচুরের ঘটনায় বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর খুমেক শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছেএকই সঙ্গে এই কমিটি কেন বাতিল করা হবে নাÑ আগামী সাত দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছেগত ২৯ অক্টোবর কেন্দ্রীয় কার্যকরী কমিটির ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চিঠি দিয়ে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান ড্যাবের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. আকরামুজ্জামান এতে বলা হয়, সংগঠনের কেন্দ্রের চিঠিতে খুমেক শাখার নেতাদের বিরুদ্ধে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ জ্যেষ্ঠ একজন ড্যাব নেতাকে খুমেক ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে সম্মানহানি করা, দলীয় নাম ও প্রভাব ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে খুমেক শিক্ষক সমিতি গঠন করে ড্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বহিরাগতদের নিয়ে খুমেক হাসপাতালে ভীতি সঞ্চার করার অভিযোগ আনা হয়েছে

অভিযোগের ব্যাপারে ড্যাব খুমেক শাখার সভাপতি ডা. সেখ মো. আখতারুজ্জামান বলেন, যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াটমেডিকেল কলেজ ও হাসপাতালে ভাচুরের কোনো ঘটনা ঘটেনিকয়েকজন চিকিৎসক মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছেবিষয়টি লিখিতভাবে কেন্দ্রে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা