× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৪:২২ পিএম

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জামালপুর জেলা জজ আদালতের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ দেন।

এ সময় আসামি আহসান হাবিবকে আরও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ মো. এনায়েত হোসেন বলেন, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝে মধ্যেই শারীরিকভাবে নির্যাতন করতেন আহসান হাবিব ও তার পরিবার। 

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন আহসান হাবিব। 

এরপর নিহতের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেন আহসান হাবিব। এরপর রায় দেন বিচারক।

মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই আদেশ দেন বিচারক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা