× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে মধ্যরাতে নিজ ঘরে নারীকে গুলি করে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে মধ্যরাতে একটি ঘরে হানা দিয়ে অজ্ঞাত দূর্বৃত্তরা গুলি করে স্বামী পরিত্যক্ত এক নারীকে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের স্বজনরা এই হত্যার জন্য কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সমর্থকদের দায়ী  করছেন।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২ টার পর মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকা এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।

নিহত ফরিদা ইয়াসিন সৈয়দা ওই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে।

ওসি কায়সার হামিদ জানান, মধ্যরাতে অজ্ঞাত দূর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ওই নারীকে গুলি করে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ওসি বলেন, স্বামী পরিত্যক্ত এই নারীকে কারা গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের স্বজনরা এই হত্যার জন্য কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সমর্থকদের দায়ী করছেন। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা