× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:২৪ পিএম

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। গত দুই মাসে হাসপাতালটির ডেঙ্গু ইউনিটে মৃতের সংখ্যা ৬ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ডেঙ্গু উপসর্গ নিয়ে বুধবার রাতে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি ডেঙ্গু জ্বর ও কিডনি সমস্যা নিয়ে ভর্তি হন। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। গত ২৭ অক্টোবর সাজেদা খাতুন নামে এক নারী ডেঙ্গু নিয়ে ভর্তি হন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ডেঙ্গু জ্বর ও ফুসফুসের ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়। তিনি গাজীপুরের শ্রীপুর উদয়খালি এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু উপসর্গ নিয়ে ভ‌র্তি হয়েছেন ২১ জন। ডেঙ্গু ইউনিটে মোট ৫ জন নারী ও এক শিশুসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা