× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

মানসিক স্বাস্থ্যসেবা বঞ্চিত ৯১ শতাংশ মানুষ

খুলনা অফিস

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ২১:০৬ পিএম

মানসিক স্বাস্থ্যসেবা বঞ্চিত ৯১ শতাংশ মানুষ

খুলনায় আলোচনা সভা ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে খুলনা সিভিল সার্জনের অফিসের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক মনজুরুল মুরশিদ।

সিভিল সার্জন শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ারা ঊষার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শাম্মী আখতার ও খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম রাজু বক্তব্য দেন।

বক্তারা বলেন, ধারণা করা হয় বিশ্বে প্রতি ছয়জনে একজন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। বিশাল অঙ্কের এই মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়ষ্ক মানসিক রোগী এবং ৯৪ দশমিক ৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে। মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থসামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতি দায়ী। মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন বলেও বক্তারা মতামত ব্যক্ত করেন।

 

 


 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা