পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৯:২৭ পিএম
গ্রেপ্তার চেয়ারম্যান ইউনুছ চৌধুরী। ছবি : সংগৃহীত
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত শিক্ষক আরিফ হত্যা মামলার ৫ নম্বর আসামি মগনামা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশের একটি টিম চকরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস আই রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম চকরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে শিক্ষক আরিফ হত্যা মামলাসহ পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।’