সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৯:২৬ পিএম
বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন শামা ওবায়েদ। প্রবা ফটো
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংঘটিত প্রতিটি গুম খুনের বিচার করা হবে।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর যারা বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, নগরকান্দা-সালথার মানুষ শান্তি প্রিয়। সালথা-নগরকান্দায় যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আনুরোধ জানান তিনি।
চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন লাবলু মাস্টার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, স্বনির্ভর বিষয়ক সস্পাদক গোলজার শরীফ, ধর্ম বিষয়ক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মুন্সী, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মো. জুয়েল মুন্সি সুমন, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।