× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪ ১৩:১৩ পিএম

নিহত চিকিৎসক আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

নিহত চিকিৎসক আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

যশোরের চৌগাছায় এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত চিকিৎসকের নাম আনিছুর রহমান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিছুর রহমান। এ সময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিল বলে দাবি করেন স্বজনরা।

যশোরের চৌগাছা থানার উপপরিদর্শক মেহেদী হাসান মুন্নু বলেন, নিহত আনিছুর রহমান ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা