× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক কিশোরগঞ্জে আটক

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৫:৩৭ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৬:১০ পিএম

লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া সেই যুবক কিশোরগঞ্জে আটক

রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৮ অক্টোবর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত যুবক জুবায়ের আলী তকী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকার সুলতান মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে এই যুবক প্রবেশ করে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরেই ঢাকা থেকে গ্রেপ্তারের নির্দেশনা এলে তাকে আটক করি। ঢাকার কোতোয়ালি থানা থেকে ফোর্স এসেছে। তাদের হাতে আটক যুবককে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, রবিবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস চলাকালে লেকচার গ্যালারিতে লাঠি হাতে ঢুকে পড়ে ওই যুবক। তার মাথায় কালো কাপড় বাঁধা ছিল। সেসময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন আর লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তার আগেই ওই যুবক সেখান থেকে চলে যান। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ  ক্লাসে ওই যুবকের প্রবেশের পর কয়েকজন শিক্ষার্থী ভয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যান। তবে ওই যুবক ক্লাসরুমে অস্পষ্টভাবে কী বলছিলেন তা বোঝা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা