× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৫:০০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। নিহতরা দুইজন সম্পর্কে আপন ভাই।  গত শুক্রবার দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে একই পরিবারের ছয় জন ভর্তি হয়েছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-মো. সোহেল ও মো. ইসমাইল।

নিহতের মামা আবদুস সোবাহান বলেন, নিহতরা সবাই রূপগঞ্জের ফকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতো। রুপগঞ্জ এলাকাতেই থাকতো।

ডা. তরিকুল ইসলাম বলেন, আজ ভোরে সোহেল ও ইসমাইল নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সোহেল ৭০ শতাংশ দগ্ধ ও শিশু ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তাদের বাবা বাবুল ৬৬ শতাংশ, মা শেলি ৩০ শতাংশ, দুই বোন মুন্নি ২০ শতাংশ ও তাসলিমা ৬৩ শতাংশ বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্নের মর্গে রাখা হয়েছে, বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা