× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তিন দিনের কবি সম্মেলন শুরু

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৯:৫৭ পিএম

বগুড়ায় কবি সম্মেলনের শোভাযাত্রায় কবি-সাহিত্যিকরা।

বগুড়ায় কবি সম্মেলনের শোভাযাত্রায় কবি-সাহিত্যিকরা।

সম্মেলন উদ্বোধনের আগে সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেওয়া কবি-সাহিত্যিকরা স্থানীয় শহীদ খোকন পার্কে গিয়ে শহীদদের স্মৃতির সম্মান জানিয়ে শ্রদ্ধা জানান। 

উদ্বোধনী পর্বে কবি কামাল চৌধুরীসহ অন্য অতিথিরা চারটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এগুলো হলো- বগুড়া লেখক চক্রের প্রকাশনা ‘ঈক্ষণ’, ওই সংগঠনের সহযোগী প্রকাশনা ‘নিওর’, পুরস্কৃত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত ‘পুণ্ড্রনগর’ এবং শিশুদের জন্য প্রকাশনা ‘অনুশীলন’। 

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে কবি সম্মেলনে স্বাগত বক্তব্য দেন কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার। তরুণ কবি রপন আহসান ঋতুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিশু সাহিত্যিক আসলাম সানি, ভারতীয় কবি প্রাণজি বসাক, কবি আমিনুল ইসলাম, বগুড়ার পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী, বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান রোকেয়া ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাংস্কৃতি সংগঠন আনন্দ কণ্ঠের এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া বিআইআইটির অধ্যক্ষ সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ ও বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু। 

উদ্বোধনী পর্বে বক্তৃতায় বাঙালি জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে কবিরা তাদের লেখনির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন বলে জানান।

তারা বলেন, বর্তমান সময়ে একটি জঙ্গি ও মৌলবাদী একটি গোষ্ঠী দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করার চেষ্টায় লিপ্ত। এর বিরুদ্ধে আবারও সোচ্চার হতে হবে। 

মধ্যাহ্নের বিরতির পর কথা ও কবিতা শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় দিন কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধসাহিত্য, লিটল ম্যাগাজিন সম্পাদন এবং সাংবাদিকতায় অবদান রাখার জন্য বিশিষ্ট পাঁচ ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সম্মেলনের শেষ দিন রোববার শহরের মমইন ইকোপার্কে কবিতা ভ্রমণের আয়োজন করা হয়েছে। 

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক জানান, তিন দিনের কবি সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের পশ্চিমবঙ্গ এবং দিল্লী থেকে ১৫ জন কবি অংশ নিয়েছেন। 

তিনি বলেন, ‘প্রথমবার বিদেশি কবিদের অংশগ্রহণে এবারের কবি সম্মেলন আন্তর্জাতিক রূপ পেয়েছে। তবে আগামীতে আরও অন্যান্য দেশের কবিদের অংশগ্রহণে আরও আন্তর্জাতিক কবি সম্মেলন করার ইচ্ছা রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা