× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরের মেঝেতে পড়ে ছিল মা-ছেলের নৃশংস মরদেহ

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:২৮ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম

ঘরের মেঝেতে পড়ে ছিল মা-ছেলের নৃশংস মরদেহ

সুনামগঞ্জ শহরের হাছননগরের একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফরিদা বেগম ও মিনহাজ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শহরের এসপি বাংলো এলাকায় একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুম ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের লোক এসে ঘর খোলা ও তাদের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ওসি নাজমুল হক বলেন, সকালে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। বাসায় ফয়সল ও ফাহমিদ নামে নিহতদের দুজন আত্মীয় ছিলেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ফয়সল মাদকাসক্ত ছিলেন। পুলিশ ঘটনা তদন্ত করছে, পিবিআইয়ের একটি দলও এসেছে। তারাও তদন্ত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা