× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তলসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪ ১৩:৪২ পিএম

লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তলসহ যুবক আটক

লক্ষ্মীপুরে ধাওয়া করে দেশি অস্ত্র ও দুটি বিদেশি পিস্তলসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।

আটক সোহেল তালতলার মো. হারুনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জেরে স্থানীয় আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকিধমকি দেয়। এ সময় তারা তারেককে গুলি করার ভয়ও দেখায়। এক পর্যায়ে তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভলবার ও নাইন এমএম নামে দুটি বিদেশি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশি অস্ত্র) উদ্ধার করা হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়াউদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনী হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার ও কীভাবে ওই যুবকের কাছে এলো জানা যায়নি। তদন্ত চলছে। তাকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা