কক্সবাজার অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২১:৪৪ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২২:১৫ পিএম
ভাসানচর। ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা এ তথ্য জানান।
তিনি বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমবেত হবে। তাদের সংখ্যা ৫০০-৬০০ হতে পারে। তারা প্রথমে উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা যাবে। সেখান থেকে যাবে ভাসানচরে।
শরণার্থী ত্রাণ
ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, এটা ২৪তম ব্যাচ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি
২৩তম ব্যাচে ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে যায়। তার আগে ২২ দফায় গেছে ৩২ হাজার রোহিঙ্গা।
২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যায়।