× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসানচরে যাচ্ছেন আরও ৫ শতাধিক রোহিঙ্গা

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২১:৪৪ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২২:১৫ পিএম

ভাসানচর। ছবি : সংগৃহীত

ভাসানচর। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা এ তথ্য জানান।

তিনি বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সমবেত হবে। তাদের সংখ্যা ৫০০-৬০০ হতে পারে। তারা প্রথমে উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা যাবে। সেখান থেকে যাবে ভাসানচরে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, এটা ২৪তম ব্যাচ। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩তম ব্যাচে ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে যায়। তার আগে ২২ দফায় গেছে ৩২ হাজার রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা