× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২২:২৭ পিএম

লালমনিরহাটে হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

লালমনিরহাটের হাতিবান্ধায় আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুই আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদিব আলী এ রায় দেন। এ সময় মামলার অন্য চার আসামিকে খালাস দেন আদালত।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ি থেকে নিখোজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের তিন দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিন হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে ২২ জুলাই হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। হত্যা মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘশুনানি শেষে আসামি ওসমান আলী ও  রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় এবং অন্য চার আসামিকে খালাস দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যু দন্ড এবং বাকি আসামিদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা