× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধপূর্ণ জমির গাছ কাটা ঠেকাল পুলিশ

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২০:৪১ পিএম

বিরোধপূর্ণ জমির গাছ কাটা ঠেকাল পুলিশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব জামায়াত ও বিএনপির দুই নেতার মধ্যে। জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর ও কোটচাঁদপুর জামায়াতের রুকন আহসান হাবিব শামীমের মধ্যে ১৮ শতক জমি নিয়ে এই বিরোধ দেখা দিয়েছে। সর্বশেষ জামায়াতের নেতা বিরোধপূর্ণ জমির গাছ কাটতে থাকলে তা থামিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে দল দুটির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়েছে।

জেলা বিএনপির সহসভাপতি আবু বক্করের দাবি, ক্রয়সূত্রে জমির মালিক তিনি। অন্যদিকে জামায়াত নেতা আহসান হাবিব শামীমের দাবি, জমিটি শ্বশুরালয়ের সূত্রে তাদের। গত রবিবার তিনি ওই জমির কয়েকটি কাছ কাটলে খবর পেয়ে পুলিশ বাধা দেয়।

আবু বক্করের অভিযোগ, ২০১৮ সালে কোটচাঁদপুরের পাশ-পাতিলা গ্রামের বাসিন্দা অজিত কুমার দাসের কাছ থেকে তার ছেলে সাজ্জাদ হোসেন সুমনের নামে ১৮ শতক জমি ক্রয় করেন। সেই সময় থেকে জমিটি তারা ভোগদখল করে আসছেন। গত ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জমিটি দখলের চেষ্টা করছেন জামায়াত নেতা আহসান হাবিব শামীম। গত রবিবার জমি থেকে বেশ কয়েকটি বড় গাছ কেটে নিয়ে যায় শামীমের অনুসারীরা। এমন জবরদখলের প্রতিবাদ ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও সুরাহা পাচ্ছেন না।

আবু বক্কর বলেন, জমির কাগজপত্র সঠিক থাকলেও প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করতে চলেছে জামায়াতের নেতা শামীম ও তার লোকজন।

অন্যদিকে আহসান হাবিব শামীম জানান, ওই জমিটি তার শ্বশুরালয়ের, সেই সূত্রে জমির মালিকানা তাদের। কিন্তু বিএনপি নেতা আবু বক্কর ও তাদের লোকজন কয়েক বছর আগে থেকে জমিটি দখল নেওয়ার চেষ্টা করে আসছে। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের কোনো প্রভাব খাটানো হয়নি।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। জমির কাগজপত্র সাপেক্ষে উভয় পক্ষকে আইনগতভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা