× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ল

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:০০ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:২৫ পিএম

কক্সবাজার বিমানবন্দর। প্রবা ফটো

কক্সবাজার বিমানবন্দর। প্রবা ফটো

অবশেষে দীর্ঘ আকাঙ্ক্ষিত ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হলো কক্সবাজার বিমানবন্দরে। এতে এই বিমানবন্দরে বাড়বে প্রতিদিনের যাতায়াতকারী ফ্লাইটের সংখ্যাও।

রবিবার (২৭ অক্টোবর) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মুর্তুজা।

তিনি বলেন, এতদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রবিবার থেকে বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।  

তিনি আরও বলেন, এখন থেকে রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও ব্যবসায়ীরা সকালে কক্সবাজারে গিয়ে রাতেই ফিরতে পারবেন। বর্ধিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে রাত সোয়া ৮টায় প্রথম ফ্লাইট এবং রাত সোয়া ১০টায় দ্বিতীয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ছাড়ার কথা রয়েছে।

গোলাম মুর্তুজা বলেন, ‘এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে। এর ফলে কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে।’

ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বিষয়ে গোলাম মুর্তুজা বলেন, রবিবার নতুন সময়সূচি অনুযায়ী প্রথম দিনে পূর্বে চাইতে দুটি নতুন ফ্লাইট যুক্ত হবে। এতে এই দিনে কক্সবাজার থেকে ১৬টি ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করার সময়সূচি নির্ধারিত রয়েছে।

এই পদক্ষেপে কক্সবাজারের পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলব মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।  

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, এর আগে শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে উঠানামা করেছে ১৬-১৭টি ফ্লাইট। সেই সংখ্যা আজ থেকে পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমন যাত্রীরাও উপকৃত হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা