× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১২:৩৪ পিএম

সাবেকেএমপির সঙ্গে আওয়ামী ও ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

সাবেকেএমপির সঙ্গে আওয়ামী ও ছাত্রলীগ নেতা। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন এর উপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বুড়িচং থানা পুলিশের একটি দল। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন-কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন। 

এর আগে হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা করেন। 

মামলার বিবরণে জানা যায়, ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই দুই নেতা ছাত্রদের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এ বিষয়ে সাংবাদিক সুমন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এরপর থেকেই হামলাকারীরা সাংবাদিক সুমনকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। 

শনিবার দুপুরে সাংবাদিক সুমন বুড়িচং উপজেলার পাচোঁড়া এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এন জাহিন হোসেন এর সংবাদ সংগ্রহের জন্য যায়। 

অনুষ্ঠান শেষে ফেরার পথে হামলাকারীরা সুমনকে মারধর করে আহত করে। 

স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। এই ঘটনায় সুমন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। 

ওসি আজিজুল হক বলেন, মামলা দায়েরে পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ১ নম্বর আসামির বিরুদ্ধে পূর্বেও বুড়িচং থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররদের রাতেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। রবিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা