রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১৪:৩০ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৫:০০ পিএম
প্রতীকী ছবি
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৫ জনকে আটক করা হয়েছে।
মহানগর ও জেলার বিভিন্ন স্থানে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. রফিকুল আলম জানান, শনিবার নগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে আটক হয়েছেন ৫৫ জন। তাদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।