× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁথিয়া

নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণ

রফিকুল ইসলাম সান, বেড়া-সাঁথিয়া (পাবনা)

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১২:০৪ পিএম

নির্মাণকাজে দরপত্র অনুযায়ী ইট, বালু, খোয়াসহ প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। গত বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া পৌরসভার মনমথপুর গ্রামে। প্রবা ফটো

নির্মাণকাজে দরপত্র অনুযায়ী ইট, বালু, খোয়াসহ প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। গত বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া পৌরসভার মনমথপুর গ্রামে। প্রবা ফটো

পাবনার সাঁথিয়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে অল্প দিনেই সামগ্রী উঠে গিয়ে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। 

উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে উপজেলার মনমথপুর জলিলের বাড়ি থেকে আব্দুল মালেকের বাড়ির পাশের খাল হয়ে ঈদগাহ সড়ক পর্যন্ত ৯০০ মিটার দীর্ঘ সড়কটি পাকা করার কাজ পায় পাবনার সুজানগরের মেসার্স তর্থি করবী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির নির্মাণব্যয় ধরা হয়েছিল ৮২ লাখ ৫৯ হাজার ৫৬৭ টাকা। চুক্তি অনুযায়ী এ বছর ২৯ জুলাইয়ের মধ্যে সড়কটির নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও তা করা হয়নি। 

সরেজমিনে দেখা যায়, সড়কটি নির্মাণকাজে ইট, বালু, খোয়াসহ যেসব সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা নিম্নমানের। সড়কটির এজিংয়ের দুই পাশে শিডিউল অনুযায়ী মাটি ব্যবহার করা হচ্ছে না। এতে অল্প বৃষ্টি হলেই নির্মাণাধীন সড়কটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মনমথপুর গ্রামের বাসিন্দা ফজর আলী বলেন, ‘এই রাস্তায় যে ইটের পচা খোয়া ব্যবহার করা হচ্ছে তাতে রাস্তাটি বেশি দিন টিকবে না। আমরা গরু নিয়ে যাওয়ার সময় গরুর পায়ের তলায় খোয়া পড়ে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে বোঝেন, কত খারাপ ইটের খোয়া দিয়ে কাজ করছে।’

একই গ্রামের আলম হোসেন বলেন, রাস্তার কাজে পুরাই দুই নম্বরি হচ্ছে। এই কাজের তদারকির দায়িত্বে থাকা সাঁথিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী ইদ্রীস আলীকে এ বিষয়ে বারবার জানালেও তিনি তাতে কোনো কর্ণপাত করছেন না। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘উপসহকারী প্রকৌশলী ইদ্রীস আলী যে কাজের দায়িত্বে থাকেন, সে কাজেই অনিয়ম হয়। তাকে নিয়ে আমরা বিপদে আছি।’ 

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তর্থি করবী এন্টারপ্রাইজের প্রতিনিধি সুজন হোসেন সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘দুয়েক গাড়ি খোয়া নিম্নমানের যেতে পারে। তবে সেটা সরিয়ে নেওয়া হবে।’

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি আমি শুনেছি। কাজের এলাকা থেকে নিম্নমানের সেগুলো সরিয়ে ভালোমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা