× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগ‌ঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ২১:২২ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম

গোপালগ‌ঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ২

গোপালগ‌ঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, জাল টাকা ভাঙানো নগদ প্রায় চার লাখ টাকা ও একটি প্রাইভেট কারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাব ও সদর হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাবিবুর রহমান সদর থানার হরিদাসপুর গ্রামের মৃত হিরু শেখের ছেলে ও রিপন শেখ বাটু মৃত নওশের আলী শেখের ছেলে। হাবিবুর রহমান ঢাকার তুরাগ থানা এলাকার ডাচ-বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার অন্যতম আসামি।


 শনিবার গোপালগঞ্জ সদরের ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমার এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে স্থানীয়রা জাল টাকাসহ তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে সদর থানার উপপরিদর্শক বিপ্লব কুমার দাসের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ হাবিবুর রহমানের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার জাল টাকাসহ নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করে। তার কাছ থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়। এ ছাড়া রিপন শেখ বাটুর কাছ থেকে ২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, হাবিবুর রহমান ২০২৩ সালে ঢাকার তুরাগ থানা এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বুথ ভেঙে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি। এ ছাড়া গ্রেপ্তারকৃতদের নামে তুরাগ ও সদর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা