নওগাঁ ও আদমদীঘি প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:২৯ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে গন্তব্যের দিকে ছুটল ট্রেনটি। শনিবার সকাল পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটে।
ইঞ্জিন বিকল অবস্থায়
ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ট্রেনের কয়েকশ যাত্রী পড়ে চরম দুর্ভোগে।
তবে বিকল্প রেললাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বরেন্দ্র এক্সপ্রেস
ট্রেনের সহকারী চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন
থেকে ছেড়ে আসার পর সকাল পৌনে দশটার দিকে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে ইঞ্জিনের
ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ অবস্থায় দুপুর ১টা পর্যন্ত সেখানেই
আটকা পড়ে থাকতে হয়েছে। পরে বিকল্প ইঞ্জিন এনে গন্তব্যের দিকে ছুটেছে ট্রেনটি।
ট্রেনে আটকা পড়া
জয়পুরহাটের মাহাফুজ আলম, তালেব আলী, আব্দুল হাকিমসহ কয়েকজন যাত্রী জানান, সবাই রাজশাহীতে
বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নির্দিষ্ট সময় না যাওয়ায় হয়তো তাদের দাপ্তরিক কাজ
হবে না।
সান্তাহার স্টেশনের
সহকারী স্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি
আউটার সিগন্যালের কাছে আটকা পড়ে। পরে ঈশ্বরদী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি দুপুর
সোয়া একটার দিকে রাজশাহী অভিমুখে ছেড়ে যায়।