নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:২৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২০:০২ পিএম
নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ ক্ষমতায়
থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বিএনপি সমর্থিত চাল
ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল নেন। সরকারের পতনের পর রিজভী টাকা
দাবি করে আসছিলেন। এর জেরে বুধবার রাকিবকে মারপিট করেন আলমগীর। এ ঘটনায় থানায় অভিযোগ
করেন রাকিব। এতে ক্ষুদ্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর শুক্রবার রাতে চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের
আড়তে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর
অতর্কিত হামলা করেন। ঘটনার পর বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আবু রায়হান।