× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রদলের আহ্বায়কসহ আহত ১১

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ২০:০২ পিএম

যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রদলের আহ্বায়কসহ আহত ১১

নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বিএনপি সমর্থিত চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল নেন। সরকারের পতনের পর রিজভী টাকা দাবি করে আসছিলেন। এর জেরে বুধবার রাকিবকে মারপিট করেন আলমগীর। এ ঘটনায় থানায় অভিযোগ করেন রাকিব। এতে ক্ষুদ্ধ হয়ে যুবলীগ নেতা আলমগীর শুক্রবার রাতে চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের আড়তে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। ঘটনার পর বিক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আবু রায়হান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা