× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের ফাঁদে অপহৃত রামুর কিশোরী উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৭:২৫ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:০১ পিএম

গ্রেপ্তার রোহিঙ্গা যুবক। প্রবা ফটো

গ্রেপ্তার রোহিঙ্গা যুবক। প্রবা ফটো

কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছর বয়সি এক কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ করেছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলার দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। অপহরণকারী রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‌্যাব-১৫। 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শাহ। তিনি উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছেন প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিল কিশোরীকে। উদ্ধার কিশোরী এবং গ্রেপ্তার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, হাসপাতালে উভয়ের পিতা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুজনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে ১৭ অক্টোবর এ অপহরণের ঘটনাটি ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা