× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ এটিও হলেন মিজানুর রহমান

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২২:৩৬ পিএম

বরিশাল বিভাগে শ্রেষ্ঠ এটিও হলেন মিজানুর রহমান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) নির্বাচিত হয়েছেন বেতাগী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোখলেচুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নানসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। 

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি, বিভিন্ন পর্যায়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার জন্য গত ১৫ অক্টোবর বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে মিজানুর রহমান খাঁনের নাম ঘোষণা করেন। উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি, ঝরে পড়া রোধে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এ ছাড়াও বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব ও আকর্ষণীয় পরিবেশ বজায় রাখতে কাজ করছেন। 

সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিজানুর রহমান খাঁন বলেন, ‘প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা