× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া ১৯৫ মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:১৭ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:২৫ পিএম

চুরি হওয়া ১৯৫ মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

জয়পুরহাট জেলা শহরের একটি শোরুম থেকে চুরি হওয়া ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার কবির হোসেন কুমিল্লা সদরের টমটম ব্রিজ এলাকার ও মো. রিপন দেবীদ্বার থানার গঙ্গানগর এলাকার বাসিন্দা। এর আগে গত বুধবার গভীর রাতে শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজার মাহবুব ট্রেডার্স নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের ১৯৫টি মোবাইল ফোন চুরি হয়। বিষয়টি গত বৃহস্পতিবার সকালের দিকে জানাজানি হয়।

পুলিশ সুপার বলেন, মেসার্স মাহবুব ট্রেডার্সের মোবাইল ফোনের শোরুম থেকে টাকা ও ১৯৫টি মোবাইল সেট চুরির ঘটনা ঘটে। সবমিলিয়ে প্রায় ৬২ লাখ ৫৭ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনার পর জয়পুরহাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত সন্দেহে কবির হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যমতে, পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ১৯৫টি মোবাইল ফোন, একটি সিসিটিভির ডিভিআর এবং  ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা ও মোবাইল মেসার্স মাহবুব ট্রেডার্সের মালিক মাহবুব রহমান তার বলে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার এই দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তাদের সহযোগী আরও দুজন রয়েছে। তারা সবাই মিলে মোবাইল শোরুমে চুরি করার পরিকল্পনা নিয়ে জয়পুরহাট শহরে এসেছিলেন। এর পর তারা বিভিন্ন শোরুমে নিয়োজিত নিরাপত্তাপ্রহরীদের গতিবিধি পর্যবেক্ষণ করে। নিরাপত্তাপ্রহরীদের নজর এড়িয়ে পরিকল্পিতভাবে চুরি করে। এ বিষয়ে জয়পুরহাট থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতী, সদর থানার ওসি শাহেদ আল মামুন, ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান ও উপপরিদর্শক (এসআই) সোলায়মান আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা