× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজঘরে আগুন দিয়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:০০ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:০৫ পিএম

নিজঘরে আগুন দিয়ে অন্যকে ফাঁসানোর অভিযোগ

নরসিংদীর রায়পুরায় নিজ ঘরে আগুন দিয়ে এলাকাবাসীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে নুরুল আমিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার হাসনাবাদ পশ্চিমপাড়ার কয়েকজন এলাকাবাসী এক সাংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। 

সাংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. খসরু ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, একটি কাঁচা রাস্তায় দীর্ঘদিন পর ইটের সলিং বসানো হচ্ছিল। রাস্তার এক ফুট ভেতরে নুরুল আমিনের ভাই জাকিরের ঘর থাকায় সৌন্দর্যবর্ধনে এলাকাবাসী ঘরটি সরিয়ে নিতে বলে। ঘরের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নুরুল আমিনের পরিবার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন। এরই জের ধরে ২১ অক্টোবর রাতে এলাকাবাসীকে ফাঁসাতে নুরুল আমিনের বসতঘরে তার পরিবারের লোকজন আগুন দেয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় নুরুল আমিন এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানির চেষ্টা করছে। এই ঘটনার সাথে এলাকাবাসীর কোনো সম্পৃক্ততা নেই। সে পূর্বেও বিভিন্ন সময় নিজঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছিল।

এসময় নুরুল আমিনের আনীত মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট দাবি জানান তিনি। 

সংবাদ সম্মেলনে সমাজসেবক গিয়াস উদ্দিন ভূঁইয়া, নুরুদ্দিন ভূঁইয়া, মো. বাদল ভূঁইয়া, মনিরুজ্জামান মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা