× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাত রান্নায় দেরি, স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:৪৭ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৯:০৯ পিএম

ভাত রান্নায় দেরি, স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে আগুন দিয়ে ও গলা টিপে হত্যার পর লাশ নদীতে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ইয়াসিনকে আটক করছে পুলিশ। নিহত ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়নের মেঘনা ধনাগোদা নদীর নবুরকান্দি বেড়িবাঁধের সঙ্গে টেম্পু স্টেশন নদী থেকে নিহত ফেরদৌসীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গাজীপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. ইয়াসিন ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নার মধ্যে ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন রাগান্বিত হয়ে স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নার গায়ে আগুন ধরিয়ে দেন এবং গলা টিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন। পরবর্তীতে সকালে নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

নিহত ফেরদৌসী আক্তার আন্নার বড় বোন মনোয়ারা জানান, আমার ছোট বোনের স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। আমার বোন এ বিষয়ে জানতে পারলে এবং পরকীয়ায় বাধা দিলে তাকে প্রতিনিয়ত মারধর করত। কিছু দিন আগেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে জরিমানা দিয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে ইয়াসিন আমার মায়ের মোবাইলে ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়িতে গিয়েছে কি না। আমরা সকাল ভোরে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে লোকের মুখে শুনতে পাই আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে। 

নিহত ফেরদৌসী আক্তারের বড় ছেলে মো. আব্দুলা (৭) জানান, ভাত খাইতে গেলে আমার আব্বু রাতে আম্মুকে গ্যাসের চুলার আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং গলা টিপে হত্যা করে। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খাইরুল কবির, আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা